Friday, July 23, 2021

প্রায় ১ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হলেন

   প্রায় ১ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হলেন 




প্রায় এক হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। স্কুলের ৭৩২ জন ও কলেজের ২৬৩ জনসহ মোট ৯৯৫ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। শনিবার (১৭ জুলাই) শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির ভার্চুয়াল সভায় এসব তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মো: গোলাম ফারুক।

সভায় অংশ নেয়া কর্মকর্তারা  জানান, স্কুলের ৭৩২ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৩৯ জন, চট্টগ্রাম অঞ্চলের ১০৭ জন, কুমিল্লা অঞ্চলের ৬২ জন, ঢাকা অঞ্চলের ১০১ জন, খুলনা অঞ্চলের ১০৩ জন, ময়মনসিংহ অঞ্চলের ১২০ জন, রাজশাহী অঞ্চলের ১৫৬ জন, রংপুর অঞ্চলের ২৫ জন এবং সিলেট অঞ্চলের ১৮ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। 

অপরদিকে কলেজের ২৬৩ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ১৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১৮ জন, কুমিল্লার ৯ জন, ঢাকার ৩৩ জন, খুলনার ৪১ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩০ জন, রাজশাহীর ৪৫ জন, রংপুরের ৬৩ জন এবং সিলেট অঞ্চলের ১৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। 

গত কয়েকমাসে বিধান মতো নিয়োগ পেয়ে এসব শিক্ষক কর্মচারীরা এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। 


শিক্ষা মন্ত্রণালয় খোলা রাখার নির্দেশ

   শিক্ষা মন্ত্রণালয় খোলা রাখার নির্দেশ





আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া কঠোর বিধিনিষেধ চলাকালে ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রশাসনিক জরুরি প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কয়েকটি শাখা খোলা রাখার নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করে। 

অফিস আদেশে বলা হয়, প্রশাসনিক জরুরি প্রয়োজনে সীমিত আকারে অফিস খোলা রাখা প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন এবং বাজেট সংক্রান্ত কাজসহ অন্যান্য জরুরি কাজ সম্পাদনের জন্য সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৭ তলা ও ১৮ তলায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্নিষ্ট কক্ষ সীমিত আকারে খোলা রাখা প্রয়োজন।

এই পরিস্থিতিতে ২৫ জুলাই থেকে ৫ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশ্নিষ্ট কক্ষ খোলা রাখা, সংশ্নিষ্ট ব্যক্তিদের সচিবালয়ে প্রবেশের অনুমতি প্রদানসহ বিদ্যুৎ, পানি সরবরাহ ও লিফট চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা জারি করা হয়।

রাবির ভর্তি পরীক্ষা স্থগিত

   রাবির ভর্তি পরীক্ষা স্থগিত



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে পূর্বঘোষিত ১৬, ১৭ ও ১৮ আগস্টের ভর্তি পরীক্ষার তারিখ স্থগিত করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ মঙ্গলবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার বৃদ্ধির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/ স্নাতক (সম্মান) শ্রেণিতে পূর্বঘোষিত ১৬, ১৭ ও ১৮ আগস্ট, ২০২১ তারিখের ভর্তি পরীক্ষার তারিখ স্থগিত করা হলো। পরবর্তীতে ভর্তি পরীক্ষার তারিখ জানানো হবে, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ru.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জানা গেছে, ২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রথমবার ১৪, ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে সেটি পিছিয়ে  ১৬, ১৭ ও ১৮ আগস্ট নির্ধারণ করা হয়। এদিকে, করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় দ্বিতীয়বারের মতো এই ভর্তি পরীক্ষাও নিতে পারছেনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এবার বহুনির্বাচনি পদ্ধতিতে হওয়া ভর্তি পরীক্ষায় প্রশ্ন সংখ্যা হবে ৮০টি। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ করে মোট ১০০ নম্বর নির্ধারিত হবে। যেখানে প্রতি ৫টি ভুল উত্তরের জন্য কাটা যাবে ১ নম্বর। তাছাড়া ভর্তি পরীক্ষায় থাকছে না কোন জিপিএ নম্বর।

শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের করণীয়

  শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের করণীয় 




বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধলক্ষাধিক শিক্ষক পদে নিবন্ধিতদের নিয়োগ সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)৷ এখন সুপারিশপ্রাপ্তরা তাদের করণীয় সম্পর্কে জানতে চাচ্ছেন।

এনটিআরসিএর কর্মকর্তারা  বলছেন, কিছু প্রক্রিয়াগত কাজ শেষে ওয়েবসাইটে প্রার্থীদের সুপারিশপত্র প্রকাশ করা হবে। অ্যাপ্লিকেন্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সুপারিশপত্র ডাউনলোড করতে হবে। তারপর তা প্রিন্ট করতে হবে। এরপর সুপারিশপত্র ও সব সনদ নিয়ে প্রতিষ্ঠান যোগদান করতে হবে। সুপারিশপত্রে প্রার্থীদের যোগদান সংক্রান্ত সব নির্দেশনা দেয়া হবে। 

এদিকে সুপারিশপ্রাপ্তদের কি কি কাগজপত্র লাগবে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তারা জানান, সুপারিশ পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের সত্যয়িত ছবি সংযুক্ত করে নিয়োগপত্র প্রাপ্তির জন্য সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধান বরাবর আবেদন করতে হবে। এরপর নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পত্র প্রদান করবেন। নিয়োগ পত্র প্রাপ্তির পর নিয়োগ পত্রে উল্লেখিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।

শিক্ষকরা আরও জানিয়েছেন, যোগদান করার পর প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার স্কুল-কলেজের জন্য ইএমআইএস সেলে আর মাদরাসার জন্য মেমিস সেলে অনলাইন এমপিওভুক্তির জন্য আবেদন করতে হবে। 

ব্র্যাক ব্যাংকে চাকরি

 ব্র্যাক ব্যাংকে চাকরি




 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ইয়াং লিডার্স প্রোগ্রাম’ পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য লাগবে না কোনো অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদনের শেষ তারিখ ছিল ১০ জুলাই। করোনার কারণে তা বাড়িয়ে ২৫ জুলাই করা হয়েছে।

পদের নাম
ইয়াং লিডার্স প্রোগ্রাম। পদের সংখ্যা অনির্ধারিত।

আবেদনের যোগ্যতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা, বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজে আগ্রহ থাকতে হবে। অ্যাম্বিসিয়াস ও স্মার্ট হতে হবে।

বেতন
৭০ হাজার টাকা। প্রতিষ্ঠানের বেতন রীতি অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে (https://www.bracbank.com/career/) আবেদন করতে পারবেন ।

Thursday, July 22, 2021

Wednesday, July 21, 2021

নার্সিং কাউন্সিল এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

  নার্সিং কাউন্সিল এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ



গত ১৭ জুলাই-২০২১ খ্রি. তারিখে নার্সিং কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনাদের সুবিধার্থে নিম্নে হুবহু তা তুলে ধরা হলো।  

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ভর্তি ২০২১

নার্সিং এন্ড মিডওয়াইফারি ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২০-২১: নার্সিংয়ে ডিপ্লোমা, নার্সিংয়ে বিএসসি, নার্সিং ভর্তি, ডিপ্লোমা নার্সিং ভর্তি ২০২০-২১, ডিপ্লোমা নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি, নার্সিং এ ডিপ্লোমা নার্সিং ভর্তির বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে প্রকাশিত হবে www.bnmc.gov.bd. আপনি এই সেশনের জন্য নার্সিংয়ে বিএসসি, নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফরিতে ডিপ্লোমা এবং মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় ডিপ্লোমা করার জন্য যে নির্দেশাবলী এবং প্রয়োজনীয়তা পাবেন তা এখানে পাবেন।  

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি 2020-21

এই বছর নার্সিং ভর্তি ক্লাস্টার পদ্ধতিতে নেওয়া হবে। নার্সিংয়ে বিএসসি, নার্সিংয়ে ডিপ্লোমা এবং মিডওয়াইফারি ভর্তি ডিপ্লোমা একই দিনে একই তফসিল অনুষ্ঠিত হবে।        


বাংলাদেশ সরকারের নার্সিং ও মিডওয়াইফারি বিভাগের অধীনে ৪৩ টি সরকারী নার্সিং ইনস্টিটিউটে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ২৫০৮ টি আসন রয়েছে এবং তারা আপনাকে "নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ইন ডিপ্লোমা" নামে তিন বছরের মেয়াদী কোর্স দিচ্ছেন। আপনি যদি আপনার পেশা হিসাবে নার্সিংয়ে আগ্রহী হন তবে আপনি এখানে আবেদন করতে পারেন। আপনি যদি নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফারি কোর্সে ডিপ্লোমা করতে আগ্রহী হন তবে আসুন নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি 2020-21 তে ডিপ্লোমা দেখুন।  

নার্সিং ভর্তি গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

আবেদন শুরু: 15 জুলাই 2021 (10.00 AM)

শেষ তারিখ: 17 আগস্ট 2021 (11.59    অপরাহ্ন)
প্রদানের সময়সীমা: 18 আগস্ট 2021 (11.59 অপরাহ্ন)
আবেদনের ফি: 700 টাকা (নার্সিং) এবং 500 টাকা (মিডওয়াইফারি)
ভর্তি কার্ড ডাউনলোড: আপনাকে পরে জানাতে হবে
পরীক্ষার তারিখ: পরে আপনাকে জানাতে হবে 

আবেদন লিঙ্ক: bnmc.teletalk.com.bd   

Exam System and mark distribution

এসএসসি জিপিএতে 20 নম্বর এবং এইচএসসি জিপিএতে 30 নম্বর থাকবে

নার্সিং মার্ক বিতরণে বিএসসি: বাংলা - ২০, ইংরেজি - ২০, গণিত - ১০, বিজ্ঞান (পদার্থবিজ্ঞান + রসায়ন + জীববিজ্ঞান) - ৩০, সাধারণ জ্ঞান - ২০ এবং মোট ১০০ ।

নার্সিং ইন ডিপ্লোমা এবং মিডওয়াইফারি মার্ক বিতরণে ডিপ্লোমা: বাংলা - ২০, ইংরেজি - ২০, গণিত - ১০, বিজ্ঞান (পদার্থবিজ্ঞান + রসায়ন + জীববিজ্ঞান) - ৩০, সাধারণ জ্ঞান - ২০ এবং মোট ১০০ ।

   


write DNS<space>N<space> first 3 letter of HSC Board<space>HSC Exam Roll<space>HSC passing year<space>first 3 letter of SSC Board<space>SSC Exam Roll<space>SSC passing year<space>10 code of your choice list where you want to admit<space>Exam center code<space>Quota keyword then send it to 16222 from Teletalk prepaid Number.

Example: DNS N DHA 123456 2018 DHA 456789 2016 62,48,51,49,50,89,58,56,57,60 1 FF
Payment Method:

write DNS<space>N<space>YES<space>PIN number you get<space>Applicants mobile number then it sends to 16222 from your teletalk prepaid number.
You must have at least 350 BDT in your balance which is deducted as your admission fee.

Then you get a USER ID and Password which will be needed for downloading admit card.